মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় তরুণ আলেম সমাজের সীরাত কনফারেন্স 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় তরুণ আলেম সমাজের উদ্যোগে সীরাত কনফারেন্স, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ইসলামি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রথমে হযরত মুহাম্মদ (সা:) এর পবিত্র জীবন কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে রাতে হামদ, নাত, দেশাত্মবোধক, কাওয়ালী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং  সবশেষে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রধান বক্তা মুফতি হামেদ জহিরী হাফি’র উপস্থিতিতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ইয়াহইয়া তাকী, মাওলানা মাহমুদুল কবির মুনির, মুফতী নুরুল ইসলাম নুর, মুফতী আবুল ফাতাহ আলমগীর হোসাইন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit