মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণ, টেকনাফের ২৫ বাড়িতে ফাটল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে মর্টার শেলের বিস্ফোরণের কারণে ফাটল ধরেছে টেকনাফের সীমান্তবর্তী গ্রামের বেশকিছু ঘরবাড়িতে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই আরও তীব্র হয়েছে। তিন দিন ধরে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হচ্ছে। সীমান্তের ওপারে একটানা প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় টেকনাফের বেশ কয়েকটি ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। দেয়ালধসের আশঙ্কায় সেসব বাড়ির বাসিন্দারা প্রতিবেশী ও স্বজনদের বাড়িতে গিয়ে থাকছেন। কেউ রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে।

মঙ্গলবার রাতের বিকট বিস্ফোরণের কাঁপুনিতে আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির দেয়ালের বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্ত মানে সীমান্তের গ্রামগুলোর বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। রাত হলে আতঙ্ক দ্বিগুণ বেড়ে যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা।

অনুপ্রবেশ ঠেকাতে নাফনদী ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক আছে।

ইউএনও বলেন, বসতবাড়ি ক্ষতিগ্রস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit