শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ী ইউপি সদস্যদের সদস্য পদ বিলুপ্ত করণের সিন্ধান্ত বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : সারা দেশে ইউপি সদস্যদের সদস্য পদ বিলুপ্ত করণের সিন্ধান্ত বাতিলের দাবীতে ফুলবাড়ী উপজেলার সকল ইউপি সদস্যগন নিমতলা মোড় মহাসড়কে গতকাল বুধবার সকাল ১০টায় ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলার সকল ইউপি সদস্যগনের পক্ষে মোঃ শামীম হোসেন।মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন। তিনি তার বক্তবে বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্ঠা সারা দেশে সিটি করপোরেশন, পৌরসভার সকল মেয়র ও কাউন্সিলরগনের সকল কার্যক্রম বাতিল করেছেন।

ইতিমধ্যে সারাদেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপি সদস্যদেরকে তাদের কার্যক্রম থেকে অপসারন করার প্রক্রিয়া শুরু করেছেন। আমরা ইউপি সদস্য এলাকার জনগনের ভোটে নির্বাচিত। আমাদের কোন দল নেই। আমরা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, ওয়ারিশন সনদ, মৃত্যু সনদ সহ নানা মুখী সুবিধা দিয়ে আসছি। এখন স্থানীয় সরকার মন্ত্রনালয় আমাদের সদস্যপদ বাতিল করলে সাধারণ মানুষ রাষ্ট্রী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এমনিতেই শুনা যাচ্ছে আমাদের স্থলে বিদ্যালয়ের শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হবে। এমনটা হলে বিদ্যালয়ের শিক্ষার মান কমে যাবে। শিক্ষকগন স্থানয়ী এলাকাবাসী না হওয়ায় তাদের সহজে ওয়ার্ডবাসী কাছে পাবে না। সেই কারণেই এলাকাবাসী বিভিন্ন সুযোগ সুবিধা নিতে এসে হয়রানীর শিকার হবে। আমাদের কে যাতে অপসারণ না করা হয় সে জন্য মাননীয় উপদেষ্ঠার কাছে আমরা বিশেষ ভাবে অনুরোধ করছি।

এ সময় মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলুয়াড়ী ইউপির ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান, শিবনগর ইউপির ইউপি সদস্য মোঃ নুর ইসলাম (নুরু), মোঃ সিরাজুল ইসলাম, কাজিহাল ইউপির ইউপি সদস্য মোঃ তছলিম উদ্দীন, বেতদিঘী ইউপির ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান, খয়েরবাড়ী ইউপির ইউপি সদস্য নুর ইসলাম,লিটন মন্ডল, এলুয়াড়ী ইউপির ইউপি সদস্য রনি ইসলাম প্রমুখ।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা ৭টি ইউপির সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্যগণ।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit