বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

অবমুক্ত করা হলো সেই ঈগলটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : অবশেষে প্রায় চার মাস চিকিৎসা সেবা দিয়ে পুরোপুরি সুস্থ্য করে অবমুক্ত করা হলো রাজবাড়ীর আরাম ঘরে পাওয়া সেই আহত ঈগল পাখিটিকে।

মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর টিএন্ডটি পাড়া এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে পাখিটিকে অবমুক্ত করা হয়।

এরআগে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় এই ঈগল পাখিটিকে আটক করে কয়েকজন কিশোর। এ সময় আক্রমণ থেকে বাঁচতে আঘাত করলে ঈগলটির একটি ডানা ভেঙ্গে যায়।

পরে বন বিভাগের সহযোগিতায় পাখিটিকে উদ্ধার করে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিনের মহানুভবতায় চিকিৎসা দিয়ে দেখভালের দ্বায়িত্ব দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন “আরাম ঘর”কে।

স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘরের প্রতিষ্ঠাতা লিটন চক্রবর্তী বলেন, এক সময় গ্রামাঞ্চলে প্রচুর পরিমানে ঈগল, শকুন, চিল, বকসহ নানা প্রজাতির পাখি দেখা যেতো। তবে বনায়ন ও বড় বড় গাছ কেটে ফেলায় এখন আর এসকল পাখি দেখা যায় না। এতে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। এই ঈগলটি যদি আবারও ফিরে আসে তবে তাকে যত্ন দিয়ে তার আপন ঠিকানা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

রাজবাড়ীর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবির বলেন, প্রায় চার মাস সেবা দেওয়ার পর পাখিটি তার আপন ঠিকানায় উড়ে গেল। তারপরও পাখিটিকে কিছুদিন নজরদারির মধ্যে রাখা হবে।

এ সময় রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, রাজবাড়ীর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবির, রাজবাড়ী সদর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহম্মেদ, স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘরের প্রতিষ্ঠাতা লিটন চক্রবর্তীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit