বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বন্দুক-গুলি জব্দ..

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩২ Time View
সংগ্রীহিত ছবি..

নিউজ ডেক্সঃ সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করেছে কোস্টগার্ড। সুন্দরবনের মাউন্দে নদীসংলগ্ন এলাকা এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি দল মাউন্দে নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে আত্মসমর্পণ করানোর জন্য অভিযানে থাকা সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে বনের ভেতরে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

সিয়াম-উল-হক আরও বলেন, জব্দ করা অস্ত্র ও গুলি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইকএনভি/রাজ/৩১জুলাই২০২৫/দুপুরঃ ২.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit