মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাটে গণঅভ্যুত্থান দিবস উদযাপনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী ও বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু এবং সাবেক জাতীয় দলের ফুটবলার আফজাল হোসেন প্রমুখ।টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও ৩ টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় পাঁচবিবি পৌরসভাকে ১-০ গোলে হারিয়েছে জয়পুরহাট পৌরসভা। এদিকে খেলাটি উপভোগ করতে ভিড় করেন হাজারও দর্শক।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৫,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit