সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এক্সেলরেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস। এ সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।  

আপনি এখানে সঠিক সময়ে এসেছেন। বর্তমান সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে এবং দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে। 

ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজেনেস কাউন্সিল (ইউএসবিবিসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কোবোস, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাংলাদেশে তাদের ব্যবসায়িক আস্থা বাড়াবে।

 তিনি বলেন,আপনি (প্রফেসর ইউনূস) দায়িত্ব নেয়ার পর থেকে আমেরিকান কোম্পানিগুলো থেকে বাংলাদেশে অনেক আগ্রহ দেখা দিয়েছে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ কিছু শীর্ষ মার্কিন কোম্পানি এই দক্ষিণ এশিয়ার দেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।এক্সেলরেট এনার্জির প্রেসিডেন্ট কোবোস আরও বলেন, তার কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে এবং ডিকার্বোনাইজেশনে আরও বিনিয়োগ করার পরিকল্পনা করেছে।

তিনি বলেন, কোম্পানিটি বাংলাদেশে তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মসৃণ সরবরাহ বাড়াতে এবং নিশ্চিত করতে চায়। এক্সেলরেটের বর্তমানে বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ রয়েছে, যা ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে, যা দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ।মার্কিন যুক্তরাষ্ট্রে তার সাম্প্রতিক সফরের সময়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি ইভেন্টে বক্তৃতা করেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য কয়েকটি শীর্ষ আমেরিকান বহুজাতিক সংস্থাসহ এর ৫০ জন সদস্যকে আমন্ত্রণ জানান।

বৈঠকে, স্টিভেন কোবোসের সাথে এক্সিলারেট এনার্জির উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, যার মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি সম্প্রতি এক্সেলরেট এনার্জি এর কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং এবং র‌্যামন ওয়াংডি এবং হাবিব ভূঁইয়া।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit