শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

কিয়ামত ও হাশর সংঘটিত হবে যেখানে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

ফিলিস্তিনের গুরুত্ব কোরআনের আলোকে

কোরআনের বিভিন্ন স্থানে ফিলিস্তিন, বিশেষ করে বাইতুল মাকদিসের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা এই স্থানকে বরকতময় ভূমি হিসেবে অভিহিত করেছেন। যেমন, সুরা ইসরা’র প্রথম আয়াতে আল্লাহ বলেন,

পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত- যার চারপাশে আমি বরকত দান করেছি (সুরা ইসরা ১)

এছাড়াও, সুরা মায়েদার ১১ নম্বর আয়াতে ফিলিস্তিনকে ‘আরদ্বে মুকাদ্দাসা’ বা ‘পবিত্র ভূমি’ বলে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনের পবিত্র ভূমিতে হযরত ঈসা (আ.), হযরত মরিয়ম (আ.), হযরত ইবরাহীম (আ.), এবং বহু নবী-রসুলের স্মৃতিবিজড়িত স্থান রয়েছে।

হাদিসের আলোকে ফিলিস্তিন

হাদিসেও ফিলিস্তিনের গুরুত্ব সুস্পষ্ট। নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, ‘মাসজিদুল হারাম, মাসজিদে নববী, এবং মসজিদে আকসা ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়।’ (সহিহ বুখারি, হাদিস ১১৮৯)

হযরত মায়মূনাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী (সা.) উল্লেখ করেছেন যে, ফিলিস্তিন হচ্ছে হাশর ও কিয়ামতের স্থান। নবীজি বলেন,

 

এটি হাশরের মাঠ এবং একত্র হওয়ার ময়দান। সেখানে এক ওয়াক্ত সালাত (নামায) অন্যান্য স্থানের তুলনায় এক হাজার গুণ বেশি সওয়াবের। (ইবনে মাজাহ ১৪০৭)

কেন ফিলিস্তিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ?

১. আমাদের প্রথম কিবলা: মুসলমানদের প্রথম কিবলা ছিলো বাইতুল মাকদিস। ২. ইসরা ও মেরাজের স্থান: নবীজী (সা.) এখান থেকেই মেরাজে গমন করেন। ৩. তৃতীয় পবিত্র শহর: মক্কা ও মদিনার পর ফিলিস্তিনের আল কুদস হচ্ছে ইসলামের তৃতীয় পবিত্র শহর। ৪. নবীদের ভূমি: এখানে বহু নবী-রাসূলের আগমন, জন্ম, ও মৃত্যু হয়েছে। ৫. হাশর ও কিয়ামতের স্থান: হাদিসে বর্ণিত আছে যে, হাশর ও কিয়ামত এখানেই সংঘটিত হবে। ৬. জিহাদের ভূমি: নবী (সা.) বলেছেন, শেষ জামানায় বাইতুল মাকদিসের আশপাশে জিহাদ হবে এবং এই দল সর্বদা বিজয়ী থাকবে।

ফিলিস্তিনের ভূমি মুসলমানদের জন্য কেবল একটি ঐতিহাসিক বা রাজনৈতিক অঞ্চল নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit