শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সারিবন্ধ ভাবে প্রতিষ্টানের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে, পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। 

শিক্ষকরা জানান, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত। চাহিদা অনুযায়ীই বই পাওয়া গেছে। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্টানে মোট চাহিদা ২৮লাখ ৪৮হাজার ৮৬৬টি বই এর বিপরীতে পাওয়া গেছে ২০লাখ ৬৮হাজার ১৮০টি বই, প্রাথমিক ও প্রাক- প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানে চাহিদা ছিল ১০লাখ ৮৮হাজার ৯০৫টি বই। চাহিদা অনুযায়ী সবগুলো বই পাওয়া গেছে।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit