সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ সরকার বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩আগস্ট) সকাল আনুমানিক ৯টার সময় নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া ব্রীজ এলাকায় এই মিছিলটি করা হয়েছে বলে জানান স্থানীয় একাধিক বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান – মিছিলটি শেষ করে বাইকের করে বিভিন্ন এলাকার গ্রামের রাস্তা দিয়ে চুপচাপ চলে যায়। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দের ফেসবুকে পোস্ট করা ১মিনিট ১২সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। মিছিলে শ্লোগান দিতে শুনা গেছে – লও লও লও সালাম, বঙ্গবন্ধু শেখ মজিব লও সালাম, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা, যুগে যুগে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা, দিয়েছি তো রক্ত আরও দিবো রক্ত, রক্তের বন্যায় বেশে যাবে অন্যায়, চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ ইত্যাদি। এব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান – মিছিলের ভিডিও ফুটেজ বেশ কয়েকটি ফেসবুকে দেখলাম। খোঁজ খবর নিচ্ছি। এব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit