মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা

খোর‌শেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View
খোর‌শেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের নাম জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমুদুর রহমান সম্রাট মোল্লা। বুধবার (১২ আগস্ট) বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে সম্রাট মোল্লা বলেন, ঘটনার পর ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে কোথাও বলেনি যে, ছাত্রদলের কোনো কর্মী তাদের ওপর অত্যাচার করেছে। অথচ কিছু আওয়ামী লীগ ও জামায়াতপন্থী সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়িয়ে সংবাদ প্রচার করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা শুধু ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা নয়, একই সঙ্গে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সম্রাট মোল্লা আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণের সঙ্গে বিভিন্ন মানুষের ছবি তোলার বিষয়টিকেও রাজনৈতিকভাবে ভিন্ন অর্থে উপস্থাপনের অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, একজন জনপ্রতিনিধির সঙ্গে যে কেউ ছবি তুলতে পারেন—এটি স্বাভাবিক বিষয়। শুধু ছবি থাকার বিষয়টিকে কেন্দ্র করে কাউকে ঢালাওভাবে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত করার প্রচারণা সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

সম্রাট মোল্লা বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তাদের প্রতি আহ্বান—মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকুন। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে তারা সোচ্চার রয়েছেন। সখিপুরের জনগণই অপপ্রচার ও ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit