মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

আশুলিয়ায় খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ Time View

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাংলাবাজার ইয়ারপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করবেন, মহান আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চ মকাম দান করেন; আমীন!

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো: মোস্তাফিজুর রহমান লিটন, ঢাকা জেলা সাবেক ছাত্রদল নেতা মো: নূরুল ইসলাম পলান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মজিদ দেওয়ান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: জাহিদ পলান সহ আরও অনেকে।

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit