শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের

৪৫ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে যাচ্ছেন ভেনাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহনের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন ৪৫ বছর বয়সী মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস। এর মাধ্যমে সাত বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভেনাস সবচেয়ে বেশী বয়সী নারী খেলোয়াড় হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে খুব কমই সিঙ্গেলস ম্যাচে অংশ নিয়েছেন ভেনাস। ২০২১ সালের পর এই প্রথমবারের মত মেলবোর্ন পার্কের মূল ড্র’তে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
এ সম্পর্কে ভেনাস বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে আমি দারুণ উত্তেজিত। সেখানকার গ্রীষ্মে কোর্টে নামার জন্য আমি মুখিয়ে আছি। অস্ট্রেলিয়ায় আমার অনেক দুর্দান্ত স্মৃতি রয়েছে। ক্যারিয়ারের এই মুহূর্তে এখানে ফিরতে পেরে সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।’
ক্যারিয়ারে পাঁচটি উইম্বলডন ও দুটি ইউএস ওপেনের শিরোপা জয় করেছেন ভেনাস। ২০০৩ ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গেলসে ফাইনালে খেলেছেন। জাপানের কিমিকো দাতে ৪৪ বছর বয়সে ২০১৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। বয়সের দিক থেকে এবার দাতেকে ছাড়িয়ে গেছেন ভেনাস।
চারবারের অস্ট্রেলিয়ান ডাবলস বিজয়ী ভেনাস আগামী সপ্তাহে অকল্যান্ড ক্লাসিক দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি শুরু করবেন। এরপরপরই হোবার্ট ওপেনে অংশ নিবেন।
আগামী ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হবে। ১৬ মাসের বিরতির কাটিয়ে গত বছরের ইউএস ওপেনের মাধ্যমে ভেনাস কোর্টে ফিরেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit