মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

রহমত উল্লাহর নামে শাকিবের করা মামলা খারিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : প্রযোজক রহমত উল্লাহর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়ক শাকিব খানের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (০৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াত এই আদেশ দেন। এর আগে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলেনি মর্মে রহমত উল্লাহকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

এরপর বাদীপক্ষে শাকিব খান প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। আজ শুনানি শেষে সেই নারাজি গ্রহণ করার মতো উপাদান না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন। এর আগে গেল বছর ২৭ মার্চ এই মামলা করেন শাকিব খান। অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ।

শাকিব খানের বিরুদ্ধেও মানহানির অভিযোগে পাল্টা মামলা করেছেন এই প্রযোজক। ২০২৩ সালের ১৩ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দণ্ডবিধি ৪৯৯, ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয় বলে জানান রহমত উল্লাহর আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। এই মামলাটি বর্তমানে চলমান রয়েছে। পিবিআই ইতোমধ্যেই এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করেছে বলেও জানা গেছে। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit