সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

পশ্চিমবঙ্গে আরও ৭০ চিকিৎসকের গণপদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় অনশন করছেন সাতজন জুনিয়র চিকিৎসক।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক পদত্যাগ করেন।

এরপর বুধবার একইভাবে ‘গণপদত্যাগ’ করলেন কলকাতা মেডিকেল কলেজের ৭০ জন সিনিয়র চিকিসক। মঙ্গলবারই তারা পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে, তারাও ‘গণইস্তফা’ দেবেন।

কলকাতা মেডিকেলের সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই ‘গণইস্তফা’ দিচ্ছেন।

বুধবার দুপুর ১টা নাগাদ সাদা কাগজে স্বাক্ষর করে ‘গণইস্তফা’ দেন মোট ৭০ জন সিনিয়র চিকিৎসক। স্লোগান ওঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’।

পরপর দুই দিন কলকাতা শহরের দুই মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের গণপদত্যাগের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে প্রশাসন সূত্র মনে করছে, এটা কোনও ইস্তফাই নয়। কোনও সরকারি কর্মী এভাবে ইস্তফা দিতে পারেন না। তার আলাদা প্রক্রিয়া রয়েছে।

‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর সাতজন প্রতিনিধি ১০ দফা দাবিতে আমরণ অনশন করছেন ধর্মতলায়। গত শনিবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। জুনিয়র চিকিৎসকদের দাবিগুলোকে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছেন সিনিয়র চিকিৎসকরা। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit