শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করতে লেবানিজদের প্রতি নেতানিয়াহুর আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার মতো ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগ এড়াতে চাইলে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করতে লেবাননের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের মানুষের প্রতি এমন হুমকি দিলেন নেতানিয়াহু। লেবানিজদের উদ্দেশে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, লেবানন একটি দীর্ঘ যুদ্ধের অতলে পতিত হবে। যা তাদের গাজার মত দুর্ভোগের দিকে নিয়ে যাবে, তবে আপনাদের সামনে লেবাননকে রক্ষা করার সুযোগ এসেছে।

তিনি বলেন, আমি লেবাননিজদের বলবো নিজেদের দেশকে হিজবুল্লাহমুক্ত করুন, এতেই এ যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। খবর টাইমস অব ইসরায়েল

নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিরাও নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

লেবাননে ইসরায়েলি অভিযান এগিয়ে নিতে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। লেবাননের ইসরায়েলি বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত  ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

এদিকে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় গতকালও টানা তৃতীয় দিনের মতো রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit