বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সব ওয়ার্ডে নিরবচ্ছিন্নভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অধীনে ওয়ার্ডভিত্তিক এ সেবা পরিচালনা শুরু হয়েছে।

কাউন্সিলরদের পদ থেকে অপসারণের পর এই সেবা সুষ্ঠুভাবে চালাতে আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এর ফলে সব ওয়ার্ডে নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

এর আগে, ওয়ার্ড নম্বর ০১ থেকে ৩৬ পর্যন্ত কাউন্সিলরের কার্যালয় এবং ওয়ার্ড ৩৭ থেকে ৫৪ পর্যন্ত আঞ্চলিক অফিসের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালিত হতো। গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সব কাউন্সিলরকে তাদের পদ থেকে অপসারণ করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করা যাবে এই লিংকে: bdris.gov.bd

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit