মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

সাভারে কারিতাসের মানববন্ধন

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য এই শ্লোগানে ঢাকার সাভারে ভেজালমুক্ত খাদ্যের দাবী জানিয়ে মানব বন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। বুধবার বেলা ১১ টার দিকে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে  ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ভেজাল  খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ নিয়ে এ মানববন্ধন করা হয়।

“নিরাপদ খাদ্য চাই, সবার দাবী একটাই নিরাপদ খাদ্য চাই, সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই, দেশের শত্রু তারা, খাদ্যে ভেজাল দেয় যারা” সহ বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান লেখা সম্বলিত ফেস্টুন, ব্যানার নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, নানা যুবক-যুবতী, স্থানীয় জনগণ, বিভিন্ন ব্যবসায়ী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ্য জীবন যাপনের লক্ষে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরণের অসুস্থতায় ভোগছে। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার ও সামাজিকভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে বলেও জানান বক্তারা। 
মানব বন্ধনে এসময় উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সুমন জন রাজারিও, আগষ্টিন মিটু হালদার, সিনথিয়া ইসলাম, দিপক সাহা  সাবিতা রাণী, মামুন মিয়া, সাখাওয়াত হাসন, শিউলী আক্তার, হাসান, আব্দুর রাজ্জাক প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit