মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

কক্সবাজারে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ :  কক্সবাজারে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মন্ডপে মন্ডপে বাড়ানো হয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল।অপ্রীতিকর ঘটনা এড়াতে  খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়ে বিভিন্ন মন্ডপ ঘুরে দেখছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ের সরস্বতী বাড়ি, গোলদীঘির পাড়ের ইন্দ্রসেন দুর্গা বাড়ি, ঘোনারপাড়ার কৃষ্ণানন্দধাম মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

এসময় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি মিলেমিশে কাজ করছে উল্লেখ করে এইচএম সাজ্জাদ হোসেন বলেন, কক্সবাজারে ঝুঁকিপূর্ণ কোনো পূজামন্ডপ নেই। তবু গুজবকে কেন্দ্র করে যেন কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা কার্যক্রম।  

এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বছর কক্সবাজারে ৩২১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। এর মধ্যে ১৫০টি প্রতিমা পূজা ও ১৭১টি ঘট পূজা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit