মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

‘দরদ’ নিয়ে সুখবর দিলেন অনন্য, শাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : শাকিবের রোমান্টিক সিনেমা মানেই যেন নতুন চমক। ট্রেলারে প্রকাশিত হওয়া ‘দরদ’-র নতুন লুক যেন তারই প্রমাণ।পর্দায় হাজির হয়ে এবারও বাজিমাত করবেন শাকিব, এমনটাই আশা করছেন ভক্তরা।

 

 

মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ যখন বাড়ছে তখন সোমবার (৭ অক্টোবর) থেকে শাকিব ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেপার কাটিং আকৃতিতে একটি ছবি পোস্ট করেন তিনি। পোস্ট করা ছবিতে ‘দরদ’র তিনটি ভিন্ন লুকে দেখা মেলে শাকিবের। ছবির শিরোনামে লেখা ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’।
 

সাব শিরোনামে লেখা রয়েছে, ‘আগামীকাল তাকে জনসমক্ষে আনা হবে।’ পোস্টার দেখে নেটিজেনরা আন্দাজ করছেন, ‘দরদ’-এ শাকিবের নাম হবে ‘দুলু মিয়া’। অন্যদিকে শাকিব খানও তার ফেসবুকে ‘দরদ’-এর খবর জানিয়েছেন। নির্মাতার পোস্ট করা একই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে।

 
‘দরদ’ প্রসঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দরদ পাস। গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু বলতে পারব না।’
 
এমন পরিস্থিতিতেই নির্মাতা অনন্য ও চিত্রনায়ক শাকিব উভয়ই মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ভক্তদের জানান নতুন সুখবর। ‘দরদ’-র ট্রেলার শেয়ার করে লেখেন, অপেক্ষার অবসান! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়াঁ আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর। (প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ)
 
প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit