মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

নতুন মাইলফলকে ভারতের দুই পেসার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : ঘুরে দঁড়ানো তো দূরে থাক, ভারতের সাথে এতটুকুও লড়াই করতে পারেনি বাংলাদেশ। ভারত এদিন মাঠে নামিয়েছিল দ্বিতীয় সারির একটা দল। বিশ্বকাপজয়ী স্কোয়াড থেকে এই ম্যাচে মাত্র তিন জনকে নামিয়েছিল তারা। 

বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত করেছিলেন আর্শদীপ সিং। প্রথম ওভারে লিটন দাসকে সাজঘরে ফেরান তিনি। আর নিজের পরের ওভারে পারভেজ ইমনকে বোল্ড আউট করেন। আর এর সুবাদে বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেন বিশ্বকাপজয়ী এই পেসার। 
 
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশিবার পাওয়ার প্লে-তে দুই বা তার বেশি উইকেট নেয়ার তালিকায় তিনে উঠে এসেছেন ভারতের এই পেসার। গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯ম বার পাওয়ার প্লে-তে দুই উইকেট শিকার করেছেন আর্শদীপ। টি-টোয়েন্টির পাওয়ার প্লে-এর মাঝে সবচেয়ে বেশি দুই বা তার বেশি উইকেট নেয়ার রেকর্ড নিউজিল্যান্ডের টিম সাউদির। ১৩বার টি-টোয়েন্টির প্রথম ৬ ওভারের মধ্যে দুই উইকেট পেয়েছেন তিনি। দুইয়ে আছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। তার এমন কীর্তি আছে ১১ বার। 

 টাইগারদের বিপক্ষে দুই উইকেটের সুবাদে অভিষেকের পর থেকে পাওয়ার প্লে-তে ৩২ উইকেট শিকার করেছেন আর্শদীপ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয় ২০২২ সালে। সেই সময়ের পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের প্রথম ৬ ওভারে তার চেয়ে বেশি উইকেট পায়নি আর কেউই। 

রেকর্ডবুকে নাম লিখিয়েছেন ভারতের আরেক পেসার মায়াঙ্ক যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে নিজের প্রথম ওভারেই মেইডেন ওভার পেয়েছিলেন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে এসে কোনও রান দেননি মায়াঙ্ক। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এমন ঘটনা ঘটলো তৃতীয়বার।     

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতে প্রথম ওভারেই মেইডেন পেয়েছিলেন অজিত আগারকার। ২০২২ সালে এমন কীর্তি গড়েন আর্শদীপ সিং। আর সবশেষ এমন কীর্তি গড়লেন মায়াঙ্ক যাদব। 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/দুুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit