বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মাইক্রোবাস উদ্ধার; আটক-২ বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ   স্বাধীনতা দিবসে রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করছেন রাষ্ট্রপতি সতর্কবার্তা পেলেন স্টোকস-ম্যাককালাম, কিন্তু কেন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হিলুয়াছড়া ডিভিশনে ২০২৬ সালের ‘পাতা চয়ন’ উৎসবের শুভ উদ্বোধন দৌলতপুরে ১০ লাখ টাকার চেক দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত

নারীর মামলায় পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : ভুক্তভোগী এক নারীর করা মামলায় পুলিশের দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান ও মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খান।

রোববার (৬ অক্টোবর) সাময়িক বরখাস্তের আদেশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে গত ৩ অক্টোবর এ আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানের বিরুদ্ধে মোছা. নাজনীন নাহার খানম রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন ২০২২ সালের ১৬ নভেম্বর। যা বর্তমানে ক্রিমিনাল কেস নং-২৩১/২০২৩-এ রূপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান আদালতে হাজির হয়ে জামিন পান। আহসানুজ্জামানকে বি.এস.আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানের বিরুদ্ধে মোছা. নাজনীন নাহার খানম রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন ২০২২ সালের ১৬ নভেম্বর। যা বর্তমানে ক্রিমিনাল কেস নং-২৩১/২০২৩-এ রুপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

মামলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খান আদালতে হাজির হয়ে জামিন পান। আহসান খানকে বি.এস.আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit