মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ব্রাজিল-ফ্রান্স লড়াই কবে, কখন-কোথায় দেখবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন কৌশল পরীক্ষা, তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া এবং সেরা একাদশ গুছিয়ে নেয়ার লক্ষ্যে দুদলেরই। ২০১৫ সালের পর ফের মুখোমুখি হতে যাচ্ছে দুই পরিশক্তি। শেষ দেখায় প্যারিসে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। দুদলের মুখোমুখি দেখায় স্মরণীয় জয়টি অবশ্য ফ্রান্সের। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। সেই ম্যাচে দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ দিদিয়ের দেশম, আর জোড়া গোল করেছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান।

মুখোমুখি পরিসংখ্যান
দুই দলের এটি ১৬তম সাক্ষাৎ হতে যাচ্ছে। পরিসংখ্যানে এখন পর্যন্ত দুদলই রয়েছে সমতায়—
ব্রাজিল জয়: ৬
ফ্রান্স জয়: ৬
ড্র: ৩
 
এক নজরে দুদলের স্কোয়াড:
ব্রাজিল দল
গোলরকিপার: এদেরসন, বেন্তো, হুগো সুজা।
ডিফেন্ডার: মারকুইনহোস, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, রজার ইবানেজ, কাইকি, লিও পেরেইরা, ওয়েসলি।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফাবিনিও, আন্দ্রে সান্তোস, দানিলো ওলিভেইরা, গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনিয়া, এন্দরিক, ইগোর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাথিউস কুনহা, রায়ান।
 
ফ্রান্স দল
গোলকিপার: মাইক ম্যাইগনান, ব্রাইস সাম্বা, লুকাস শেভালিয়ার।
ডিফেন্ডার: উপামেকানো, ইব্রাহিমা কনাতে, থিও হার্নান্দেজ, লুকাস ডিগনে, লুকাস হার্নান্দেজ, মালো গুস্তন, ম্যাক্সেন্স ল্যাকরইক্স, পিয়েরে কালুলু।
মিডফিল্ডার: এদুয়ার্দ কামাভিঙ্গা, অরলিয়ে চুয়ামেনি, এনগোলো কান্তে, আদ্রিয়ান র‌্যাবিও, ওয়ারেন জাইরে-এমেরি।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ডিজাইরে দুরে, হুগো একিতেকে, ম্যাগনেস একিলুইসে, মার্কাস থুরাম, মাইকেল ওলিস, কোলো মুয়ানি, রায়ান চের্কি।
 
ম্যাচ কবে, কখন
মার্কিন যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে ২৭ মার্চ ভোর ২টায় (২৬ মার্চ রাত)। আসন্ন বিশ্বকাপের ভেন্যুর তালিকাতেও রয়েছে এ জিলেট স্টেডিয়াম। টুর্নামেন্ট চলাকালে স্পন্সরশিপ কারণে স্টেডিয়ামটির নাম হবে বস্টন স্টেডিয়াম, যেখানে কোয়ার্টার ফাইনালসহ মোট সাতটি ম্যাচ আয়োজন করা হবে।
 
কীভাবে দেখবেন
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক ক্রীড়া চ্যানেলগুলো। দেশভেদে ইএসপিএন, বিইন স্পোর্টস ও ফক্স স্পোর্টস চ্যানেলে দেখা যাবে খেলা। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit