বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্বক চেষ্টা করবো- চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র

 মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল রবিবার পরিদর্শনে আসেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। সকাল ১১টায় চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্রজনতার সাথে মতবিনিময় করেন। এসময় এলাকাবাসীর তাদের প্রাণের দাবী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু সহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। সকলের বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করার বিষয়ে আশস্ত করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। মত বিনিময় শেষে তিনি বন্ধ সেতাবগঞ্জ চিনিকলের কারখানা পরিদর্শন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল, আখতার হোসেন, আখচাষী আব্দুল্লাহ আল মামুন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ^বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক, সেতাবগঞ্জ চিনিকল পুর্নচালনা আন্দোলন পরিষদের আহবায়ক বদরুদ্দোজা বাপান, সদস্য সচিব ইসমাইল হোসেন সহ এলাকার সুধিজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit