মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

উত্তরায় ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (৬ অক্টোবর) ভোরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় এক রিকশাচালক ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা রিকশাচালক মো. রাকিব জানান, আজ রোববার (৬ অক্টোবর) ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় দেয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তাকে দ্রুত উক্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে মারা যান।

তিনি আরো জানান, আহত অবস্থায় ওই যুবকের কাছ থেকে তার নাম জানা যায় সোহান। তার বাড়ি পাবনায়। উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারে নাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে এক রিকশাচালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে এখনও ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানা যায় নাই।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit