মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করাসহ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ নামে একটি সংগঠন।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিষদের মুখপাত্র মুজাম্মেল মিয়াজী ও প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন। 

দাবি তুলে ধরে তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্তসাপেক্ষে উন্মুক্ত করতে হবে।

চাকরিতে আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং নিয়োগ পদ্ধতি সংস্কার করতে হবে। নিয়োগে ঘুষ ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

বর্তমান সরকারকে কোনো গড়িমসি না করে আগামী ১ সপ্তাহের মধ্যে দাবিটি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আল্টিমেটামও দেন তারা।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit