শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎ শিল্পীরা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বাকি আছে আর মাত্র কয়েকদিন। এ উৎসবকে ঘিরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে চলছে প্রতিমায় রং তুলির আঁচড়। তুলির আঁচড়ে ফোটে উঠছে প্রতিমা গুলো। এ বছর দুর্গাপুর উপজেলার ৭ ইউনিয়ন ও একটি পৌর সভায় ৬৩টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।এ নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌর শহরের দশভূজা মন্দিরে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। যেন দম ফেলার ফুসরত নেই। শিল্পীর রংতুলির ছোঁয়ায় প্রতিটি প্রতিমা জেগে উঠছে স্ব-মহিমায়। তুলির শৈল্পিক আঁচড়ে ফুটে উঠছে মা দূর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও মহিষাসুরের প্রতিমা।

প্রতিমা শিল্পী নারায়ণ পাল ও হৃদয় পাল জানান, মাটির কাজ শেষে এখন রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন। এরপর প্রতিমার অলংকার ও সাজসজ্জার কাজ করবেন। নির্দিষ্ট সময়ের আগে প্রতিমাগুলোর কাজ শেষ করা হবে। গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই চার ছেলেমেয়েকে নিয়ে এবার দোলায় করে বাবার বাড়ি মর্ত্যলোকে আসবেন দেবী দূর্গা, আর কৈলাশে ফিরে যাবেন গজে। দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটবে এটাই আমাদের প্রার্থনা।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা জানান, এ বছর দুর্গাপুর উপজেলায় ৬৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের সাথে আমাদের মত বিনিময় হয়েছে। পূজার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। আশা করি দুর্গাপুর উপজেলায় সুন্দরভাবে পূজা উদযাপন হবে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলান জানান, পূজায় নিরাপত্তা জোরদার করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ দিন-রাত সার্বক্ষণিক কাজ করবে। আশা করছি কোন প্রকার সমস্যা হবে না।দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান, আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শেষ হবে ১৩ অক্টোবর। পূজায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থাকবে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোল রুম থাকবে। আশা করছি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit