আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে গত এক বছরে ইসরাইলি হামলায় মোট ১,৯৭৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১২৭টি শিশু রয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।
বৈরুতের চুইফাত জেলার আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্য তুলে ধরে রয়টার্স জানায়, হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান বৈরিতাই এই প্রাণঘাতী সংঘর্ষের কারণ। চলমান এ হামলায় লেবাননের বেসামরিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩৪