শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে মহালয়া উপলক্ষে দেবীবরণ অনুষ্ঠান

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শুভ মহালয়া উপলক্ষে তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেবীবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকার সেবা সংঘ মন্দির চত্বরে এ অনুষ্ঠানগুলো পরিবেশন করা হয়।

তারুণ্যের আলো নাট্য গোষ্ঠীর পরিচালক শঙ্খদীপ দে শান্ত বলেন, প্রতিবছর শুভ মহালয়ার দিনে আমরা এ অনুষ্ঠান গুলোর আয়োজন করে থাকি। এ বছর আমরা নব পত্রিকায় দেবীবরণ অনুষ্ঠান ভক্তদের মাঝে তুলে ধরেছি। মুলত: মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যে দেবীর আগমন ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আর এ দিনেই দেবীর চক্ষুদান করা হয়।

পুরাণ অনুযায়ী মহালয়ার দিনেই দেবী দুর্গা ব্রহ্মার কাছ থেকে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। মহিষাসুরকে পরাজিত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়ারূপী নারী শক্তি তৈরি করেন তিনিই দশভূজা দেবী দূর্গা। দেবী দুর্গা টানা ৯ দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন।

আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহা অষ্টমী এবং ১২ অক্টোবর মহানবমী পূজা হবে। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে মা দুর্গা আবারও কৈলাশে ফিরে যাবেন। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit