রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় ২১তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতেমা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : আজ ৩ অক্টোবর (বৃহস্পতিবার) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ইহইয়ায়ে সুন্নত ইজতিমা। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামিতে আয়োজিত এই ইজতিমা আগামীকাল শুক্রবার বাদ আসর বয়ান ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে। প্রতিবছর বসুন্ধরাস্থ খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়ার তত্ত্বাবধানে এই সুন্নতি ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বছর ২১তম ইহইয়ায়ে সুন্নত ইজতিমা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সারা দেশের মুহিব্বিন ও মুতাআল্লিকিনরা সমবেত হতে শুরু করেছেন। আজ ৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ইজতিমার উদ্বোধনী বয়ান শুরু হবে এবং তা চলবে শুক্রবার (৪ অক্টোবর) মাগরিব পর্যন্ত। ইজতেমার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরাবিয়ার জানেশীন মুফতি আরশাদ রাহমানী। তিনিসহ দেশ বরেণ্য আলেমরা ইজতেমায় বয়ান করবেন।

বিশেষভাবে উলামায়ে কেরামের জন্য আয়োজিত এই ইজতেমায় হেদায়েতি বয়ান, তাসাউফ (আত্মশুদ্ধি), কোরআন মশক ও সুন্নতে নববীর মুজাকারা হয়ে থাকে। 

প্রসঙ্গত, মানুষের মাঝে সুন্নতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) ইহইয়ায়ে সুন্নত ইজতেমার সূচনা করেন। তাঁর ইন্তেকালের পর দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit