বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির স্বর্ণের দাম বাড়ল

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ Time View

নেত্রকোণা প্রতিনিধি : মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (২ অক্টোবর) সকালে শাওনকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহানেওয়াজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরও জানান, গতকাল বুধবার (২ অক্টোবর) নেত্রকোণা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ছাত্রলীগের সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই গত ৩০ জুলাই বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী হাসান ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের এ আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটি। শান্তা ইসলাম ০২/১০/২৪ ইং ছবি – রবিউল আওয়াল শাওন।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit