শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া কয়লাখনির পাতিগ্রাম ও পাচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষ ক্ষতিপূরণ না পেয়ে হতাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ

নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহণ বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।এরই জেরে ইসরাইল সরকার তাদের আকাশসীমা ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে।

তিনি বলেন, ইয়েমেন থেকে তেলআবিবের ওই বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন ইসরাইলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন।বিবৃতিতে জেনারেল সারি বলেন, ‘আমরা নেতানিয়াহুর আগমনের সময় বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি’।

হাসান নাসরাল্লাহর হত্যার বদলা হিসেবেই এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। আর এ ঘটনার পর থেকেই দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরাইল। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ‘ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (EASA) পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে।

ওই অঞ্চলের আকাশে আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেছে। যা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের ওপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করছে’। এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এ অঞ্চলে যুদ্ধাবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে, যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit