মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

কাজীদের বিচারিক ক্ষমতা ফিরিয়ে এনে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : কাজীদের বিচারিক ক্ষমতা ফিরিয়ে এনে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে সামাজিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মামুনূর রশিদ। তিনি বলেন, কাজীদের মাধ্যমে সামাজিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে তৃণমূল থেকে রাষ্ট্র সংস্কার পূর্ণতা পাবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১ এ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মামুনূর রশিদ বলেন, কাজীরাই সামাজিক ন্যায় ও নিষ্ঠা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন। কাজীদের হাত ধরেই হতে পারে নতুন বাংলাদেশ বিনির্মাণ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির মহাসচিব ও জাতীয়তাবাদী ওলামায়ে দলের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবুল হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে কাজীদের কর্মকাণ্ডে কোনো ধরনের অযাচিত আঁচড় লাগতে দেওয়া হবে না। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজীরাও রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবে।

এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা ড. গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি মাওলানা কাজী মুহাম্মদ নাসির উদ্দিন হেলালীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit