বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

আলোক স্বল্পতাই শেষ কানপুর টেস্টের প্রথম দিনের খেলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কবলে পড়েছে কানপুরে বাংলাদেশ-ভারত টেস্টের প্রথম দিন। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ঘণ্টা খানিক পর হয়েছে টস। এরপর লাঞ্চ বিরতি পর্যন্ত ভালোভাবে খেলা হলেও বিরতির পর খুব একটা ব্যাটিং করার সুযোগ পায়নি বাংলাদেশ। বৃষ্টি ও আলোক স্বল্পতায় থামে খেলা। পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও সমস্যা সমাধান না হলে শেষ হয় দিনের খেলা।

কানপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। ৪০ রানে ব্যাট করছেন মুমিনুল। ৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিক। এই দু’জন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। প্রথম দিন খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। এর আগে লাঞ্চের আগে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক জুটি। তবে লাঞ্চ বিরতির পরপরই ফিরতে হয়েছে শান্তকে। শান্ত ফিরলেও বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন মুমিনুল হক। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে দলীয় শত রান পার করেছেন তিনি। তবে এর পরপরই আলোক স্বল্পতায় বন্ধ করা হয়েছে খেলা।

কানপুরে এদিন একাদশে দুই পরিবর্তন নিয়ে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই দেখেশুনে সতর্ক হয়ে খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাতে উইকেট পেতে ধুঁকতে হচ্ছিল ভারতীয় বোলারদের। এর মাঝে হঠাৎই ছন্দপতন। দলীয় ২৬ রানে ফিরতে হয় জাকিরকে। ২৪ বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। জাকিরকে স্লিপে যশস্বী জয়সওয়ালের ক্যাচ বানিয়ে শূন্য রানে ফেরান আকাশ দীপ। খানিক পর সাদমানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আকাশ।

আম্পায়ার আউট না দিলেও অধিনায়ক রোহিতকে রাজি করিয়ে রিভিউ নেন তিনি। আর তাতেই সাদমানকে ফিরতে হয় সাজঘরে। ৩৬ বলে ২৪ রানে থামতে হয় সাদমানকে। এরপর দু’দফা রিভিউ নিয়েছে ভারত। ফিরতে পারত নাজমুল শান্ত ও মুমিনুল হক। তবে ভারত রিভিউ নিলেও তাতে বেঁচে যান দু’জনে। তবে লাঞ্চ থেকে ফেরার পর অশ্বিনের ঘূর্ণিতে কাবু হয়েছেন শান্ত। ফিরতে হয়েছে ৩১ রান করে।

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit