শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় সহকারি শিক্ষক অরুন পাল এর সঞ্চালনায় শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোশতাক আহমেদ, এমদাদ হোসেন চৌধুরী, সহকারি শিক্ষক তৌহিদা আক্তার, রফিকুল ইসলাম, মো.মিজানুর রহমান, মজিবুর রহমান লিটন, জহিরুল ইসলাম, এস এম সাইফুল্লাহ, মিন্টু সরকার, আফজাল হোসেন,উম্মে কুলসুম আকঞ্জি, মো: ওবায়দুল্লাহ, পীযুষ কান্তি সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক ও সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টরগণ বেতন পাচ্ছেন দশম গ্রেডে। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। অথচ সমযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি।

এই বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। নয়তো পরবর্তিতে সারাদেশে কঠোর কর্মসুচী দেয়া হবে। দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে, শিক্ষকদের প্রানের দাবী গুলো বিবেচনা করে দ্রুত দশম গ্রেডে পদায়ন করার জন্য আহবান জানানো হয়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এক স্বারকলিপি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit