সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচ বন্ধের দাবিতে ধর্মঘট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই কানপুর টেস্ট বাতিল করার হুমকি দিয়েছিল ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। অবশ্য তাদের দাবিকে পাত্তা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার ম্যাচ শুরুর দুই দিন আগে নতুন কর্মসূচীর ডাক দিয়েছে সংগঠনটি।

সঙ্গে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ধর্মঘট ডেকেছে হিন্দু মহাসভা।

আগামী ৬ অক্টোবরে গোয়ালিয়রে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচটি হতে দিতে চায় না বলেই এমন কর্মসূচী ডেকেছে তারা। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়রে ধর্মঘটের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় কর্মসূচীর আওতামুক্ত।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের এক সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় হিন্দু মহাসভা। এর জেরে সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

২৭ সেপ্টেম্বরের টেস্ট ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার। কানপুরের এসিপি বলেছেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। যেন কোনো বাধা পেতে না হয়। প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা এবং মন্দির ভাঙা হচ্ছে বলে এই প্রতিবাদে তারা কানপুর ও গোয়ালিয়ের ম্যাচ না হওয়ার হুমকি দিয়েছিল।

এর আগে পিটিআইকে ভরদ্বাজ বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে…মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit