সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

বাংলাদেশ ম্যাচের দিন গোয়ালিয়রে বন্ধের ডাক, কানপুরে কর্মসূচি হিন্দু মহাসভার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হতে বাকি আর মাত্র দুইদিন। আর এর মধ্যেই সেখানে ঝামেলা শুরু করে দিয়েছে ভারতের একটি ধর্মীয় সংগঠন হিন্দু মহাসভা। পরিস্থিতি সামলাতে কানপুরে এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতের পুলিশ, বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। কানপুরে হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। 

কানপুর ও গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিরোধিতা করার কারণ আগেই জানিয়েছির হিন্দু মহাসভা। তাদের দাবি, ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে তারা এ দুটি ম্যাচ কানপুর ও গোয়ালিয়রে হতে দিতে চায় না। 
 
সংগঠনটির এই দাবিদে সাড়া দেয়নি ভারত সরকার। বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের প্রতিবাদে গতকাল (২৩ সেপ্টেম্বর) কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিশেষ রীতি পালন করেছে হিন্দু মহাসভা। এ কারণেই সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। 
 
কানপুরে বাড়তি নিরাপত্তা নিয়ে এসিপি হরিশ্চন্দ্র বলেছেন, ‘আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। এর জন্য কোন কিছুই বাদ রাখছি না। পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারবো বলে আত্মবিশ্বাসী।’ 
 
গোয়ালিয়রের বন্ধ নিয়ে হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়রে বন্ধের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বন্ধের এই বন্ধের আওতামুক্ত।’ 
 
ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানের ব্যবধানে। দ্বিতীয় টেস্ট হবে গোয়ালিয়রে, এরপর দিল্লি ও হায়দারাবাদে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit