বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবীতে মানববন্ধন ও পথ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

মোঃআশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবিতে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও পথ সভা করেছে শ্রমিক কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্র জনতা। সেতাবগঞ্জ চিনিকল পুন চালনা আন্দোলন, আহবায়ক কমিটি আয়োজিত এ পথ সভায় বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মোঃ সাদিক রিয়াজ ছৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ সফিকুল আলম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক, আখচাষী যথাক্রমে মোঃ ফারুক আহমেদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, চিনিকল পুন চালনা আন্দোলন কমিটির আহবায়ক বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সচিব মোঃ মশিউর রহমান প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, এই চিনিকলটি যখন চালু ছিল তখন আমাদের এই অঞ্চল থেকে কোটি কোটি টাকা মানি সার্কুলার হতো। মিলটি বন্ধ থাকার কারণে এলাকার অর্থনীতি মুখ থুবরে পড়েছে। আমরা দারিদ্রসীমার নীতে বসবাস করছি। অন্য ফসল চাষ করে আখচাষীরা সংসারের খরচ চালাতে পারছেনা। দিন দিন তারা ঋণ গ্রস্থ হয়ে পড়ছে। আমাদের একমাত্র প্রানের দাবী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করা হোক। মিল চালু হলে এই অঞ্চলের কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এতে করে ব্যবসা বানিজ্যেরও প্রসার ঘটবে।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit