সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২

ছেলের খেলা দেখে ম্যারডোনাকে মনে পড়ছে ইয়ামালের বাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : গত রোববার (২২ সেপ্টেম্বর) লা লিগায় বার্সেলোনাকে টানা ষষ্ঠ জয় এনে দিয়েছেন লামিনে ইয়ামাল। এদিন গোল না পেলেও দারুণ দারুণ একটি অ্যাসিস্টে আলো কেড়েছেন এই ১৭ বছর বয়সী। রাফিনিয়ার একটি গোলের বল বানিয়ে দিয়েছেন দারুণ এক ত্রিভেলা পাসে। যা দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই।

চলতি মৌসুমে বার্সার জার্সিতে প্রতিটি ম্যাচেই কোনো না কোনোভাবে গোলে অবদান রেখেছেন ইয়ামাল। লিগে ৬ ম্যাচে ৩টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। ভিয়ারিয়ালকে বিধ্বস্ত করার পর ইয়ামালের বাবা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, সেই সঙ্গে তুলনা টেনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সঙ্গে।

বার্সা তারকা ইয়ামালের বাবা মুনির নাসরাউই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হাসল_হার্ড_৩০৪’ ছেলেকে ম্যারাডোনার সঙ্গে তুলনা টেনে লিখেছেন, ‘দারুণ, আমার ছেলে; তুমি আমাকে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার কিংবদন্তিতুল্য গল্পগাথার কথা মনে করিয়ে দিয়েছ।’ উল্লেখ্য, আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স থেকে ১৯৮২ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ম্যারাডোনা। ইউরোপে এটিই তার প্রথম ক্লাব।

 

ইয়ামালকে অবশ্য প্রথমবার আর্জেন্টিনার খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে না। গত সপ্তাহেই ক্রিস্টিয়ানো রোনালদো তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছিলেন। রিও ফার্দিন্যান্দের পডকাস্টে রোনালদো বলেছিলেন, ‘আমি তার মাঝে দারুণ সম্ভাবনা এবং অসাধারণ প্রতিভা দেখছি। হ্যাঁ, তার ভাগ্যের সাহায্য লাগবে কারণ সে এখনও অনেক তরুণ। আমি আশা করছি, তার কোনো শারীরিক সমস্যা নেই।’

মাত্র ১৭ বছর বয়সেই ইউরো জিতেছেন ইয়ামাল। সেই প্রতিযোগিতায় রোনালদোর রেকর্ডও ভেঙেছেন এই তরুণ। রোনালদো বলেন, ‘লামিনেকে একটা বিষয় বেশ সাহয্য করেছে, স্পেনের দলটা অসাধারণ এবং আমার মনে হয় তার মধ্যে দারুণ সম্ভাবনা আছে। দেখা যাক পথটা সে কীভাবে পাড়ি দেয়। আমার মনে হয় সে পারবে। আমার মনে হয় লামিনে ইয়ামাল এই নতুন প্রজন্মের সেরাদের একজন হবেন।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit