শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে শিক্ষকদের মানববন্ধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং সংস্কার কমিটি গঠনের দাবিতে কর্মরত শিক্ষকগণ এক মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষক আজিজুর রহমান রাসেল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক জিন্নাতুল ইসলাম, মো. হাবিব উল্লাহ্, শহিদুল ইসলাম, জুলেখা আক্তার, প্রধান শিক্ষক আতাউর রহমান খান, মো. আব্দুল বারেক, মো. বদরুল ইসলাম, মো. ফজলুল হক, মো. ইয়াকুব আলী নওয়াব, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে জাতীয়করণ ছাড়া কোন উপায় নাই। দেশের ৯৩% মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা বেসরকারি পর্যায়ে রয়েছে। দেশের রাষ্ট্রিয় সকল উন্নয়ন কাজে মাধ্যমিক শিক্ষকগণ ব্যপক ভুমিকা রাখছে। আমরা বিভিন্ন দলীয় সরকারের আমলে জাতীয়করণ এর দাবী জানালে সবাই আশ^াস দিয়েও তা পুরণ করেননি। আমরা আর বৈষম্যের স্বীকার হতে চাইনা। আমাদের যৌক্তিক দাবী নিয়ে, আর কোন খেলা করতে দেয়া হবে না। দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে, শিক্ষকদের প্রানের দাবী গুলো বিবেচনা করে দ্রুত জাতীয়করণের ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানানো হয়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এক স্বারকলিপি প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit