শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

চৌগাছায় জামায়াত নেতাসহ নিহত ২

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতাসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এ নিহতের ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ভোট (৬৫) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি ছিলেন। তিনি দীর্ঘ দিন যাবৎ আন্দুলিয়া ওয়ার্ডের ইউপি সদস্য ও আন্দুলিয়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতের এ নেতার গ্রামের বাড়ীতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

জানা যায়, ঘটনার দিন জামায়াত নেতা শহিদুল ইসলাম ভোট উপজেলা সংগঠনের আহবানে ওলামা-মাশায়েক সম্মেলন শেষে মোটরসাইকেযোগে বাড়ী ফিছিলেন মোটরসাইকেলটি চৌগাছা-পুড়াপাড়া সড়কের বাদেখড়িঞ্চা বাজার নামক স্থানে পৌঁছালে একটি আলমসাধুর সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই তিনি জ্ঞান হারান। তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে তাকে যশোর রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে এদিন রাতেই পৌর শহরের ইছাপুর কানাপুকুরের সামনে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষে জামাল হোসেন (৪০) নামে এক মটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলার সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।জামাল হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার রগুনন্দনপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit