মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাকর্মকর্তা তানজিম নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনাকর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

এ সময় ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়।

ডাকাতের গুলিতে সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : মনজুর কাদের ভূঁইয়া।
 
ওসি জানান, সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতের ধস্তাধস্তি হয়, একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনাকর্মকর্তা তানজিম। তাকে কক্সবাজার নেওয়ার পথে মারা যান তিনি। 

মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আইএসপিআর থেকে এখনও সত্যতা নিশ্চিত করেনি।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit