বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাগেরহাটে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন স্বামী তুফান শেখ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাদরাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে। আনিকা একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের (৩০) স্ত্রী। তাদের সংসারে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। পুলিশ জানায়, আনিকা ও তুফান দীর্ঘ আট মাস ধরে মোংলা শহরের মাদরাসা এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয়রা সকালে দেখেন তাদের ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো। ডাকাডাকি করলে সাড়া না পেয়ে শিকল খুলে ভেতরে ঢুকলে দেখা যায় আনিকা খাটের ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে মরদেহের ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে জানিয়েছে কয়েকদিন আগেও তুফান তার স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। এ কারণে পরিবারের সদস্যদের অভিযোগ জামাতা তুফান তাদের মেয়েকে গলা টিপে হত্যা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit