সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

প্লাস্টিক সার্জারি নিয়ে জবাব দিলেন পূজা চেরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : ইদানীং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে দেখা যাচ্ছে পূজার। সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

ছড়িয়ে পড়া ছবি দেখে অনেকেই ধারণা করছেন পূজা চেরি প্লাস্টিক সার্জারি করেছেন। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবির নিচে নানাভাবে বিশ্লেষণ করছেন নেটিজেনরা।

নেটিজেনদের বেশ কিছু প্রতিক্রিয়া চোখে পড়েছে পূজা চেরিরও। এ ব্যাপারে পূজার ভাষ্য, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।

পূজা আরও বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।
 
উল্লেখ্য, বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু‘নূরজাহান’ দিয়ে। এতে নায়ক ছিলেন কলকাতার আদৃত। 

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit