শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’

উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View
শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে সহকারী শিক্ষকদের জন্য প্রহসন মূলক ১২তম গ্রেডে বেতন উন্নীতকরণ প্রস্তাবনার প্রতিবাদে এবং প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে এ মতবিনিময় সভা হয়।

সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রামানিক রিপনের সঞ্চালনায় ও সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সধারণ সম্পাদক ফিরোজ আলম মন্ডল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আবু ছায়েম আনছারী, মমিন মিয়া, সোহেল কামাল হাফিজুর রহমান সেলিম, আনিছুর রহমান, এবাদত আলী, রাকিবুল হাসান এবাদত, সিদ্দিকুল ইসলাম, মাহমুদুল হাসান মানিক ও আকিদুল মারুফ।

এ সময় সহকারী শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের প্রতিটি জায়গায় সম্মান দেয়া হয়। অথচ বেতন ও গ্রেডের সময় আমরা বৈষ্যমের শিকার। আমাদের সহকারী শিক্ষকদের যে বেতন দেয়া হয় তা দিয়ে সংসার চলে না। অনেক শিক্ষক এই বেতন গ্রেডে চলতে না পেরে তার নিজ নামীয় চেক বন্ধক রেখে সংসার চালান। যা আমাদের জন্য লজ্জাকর ও সম্মানহানী।  আমরা বৈষ্যমের নিরসন চাই। অনতিবিলম্বে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবী জানান তারা। 

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit