শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

বরিশালের গ্যাংস্টারের গল্প, নায়িকা পিরোজপুরের পরীমনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে গল্প, আর এই গল্পে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন পিরোজপুরের মেয়ে পরীমনি। গত বছরের শেষ দিকে কাজে ফিরেছিলেন তিনি। সেসময় সিনেমার পাশাপাশি তিনি যুক্ত হন ওটিটির কাজে। সেই কাজ এবার মুক্তির জন্য প্রস্তুত। আগামী মাসে পরীমনি অভিনীত সেই ওটিটি কনটেন্ট মুক্তি পাচ্ছে।

‘দেবী’ নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করেছেন পরীমনি, এ তথ্য প্রায় সবারই জানা। তবে তার বিপরীতে কে থাকছেন এতদিন তা জানা যায়নি। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সিরিজের পোস্টার প্রকাশের মধ্যদিয়ে জানানো হয়, পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। এর আগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো সিরিজে দেখা গেছে এই অভিনেতাকে।

‘রঙিলা কিতাব’-এর গল্প প্রসঙ্গে অনম বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘এটা কিঙ্কর আহ্‌সানের গল্প। আমরা আমাদের মতো করে রূপান্তর করেছি। গল্পে অনেক কিছু সংযোগ করা হয়েছে। এটা বলা যায় লোকাল গ্যাংস্টার গল্প। গ্যাংস্টার গল্প মানে ছোট একটা উপজেলার পাওয়ার সিস্টেম শিফট হওয়া দেখা যাবে।’

বরিশালের গ্যাংস্টারের গল্প, নায়িকা পিরোজপুরের পরীমনি

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit