শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাইডেনের মেয়াদে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অসম্ভব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের জানুয়ারি মাসে হোয়াইট হাউস ছাড়বেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  এর আগে নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হননি বাইডেন। তার পরিবর্তে কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় ইসরাইলের ১১০০ জনের বেশি মানুষ নিহত হয়। এর পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
 
গেল এক বছরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট অনেকবারই বলেছেন গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও মিশরসহ কয়েকটি দেশের সঙ্গে ওয়াশিংটন কাজ করে যাচ্ছে। এমনকি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকছি বলেও মন্তব্য করেছেন তিনি। কিন্তু বাস্তবে তা ঘটেনি। মার্কিন কর্মকার্তারা এখন বলছেন, আগামী জানুয়ারিতে বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
 
হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মার্কিন এক কর্মকর্তা  ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘খুব শিগগিরই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। আমি নিশ্চিত নই যে এটি কখন সম্ভব হবে।’
 
মার্কিন কর্মকার্তার বলছেন, চুক্তি না হওয়ার পেছনে বড় দুটি বাধা রয়েছে, সেগুলো হলো হামাসের হাতে বন্দী প্রত্যেক জিম্মির বিপরীতে কতজন ফিলিস্তিনিকে ইসরাইল মুক্তি দিবে, আরেকটি হলো ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি।
 
যদিও ওয়াশিংটনের কর্মকর্তার বলছেন, দুই পক্ষের মধ্যে একটি  চুক্তির লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের আগে বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র সাব্রিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে আমরা বিশ্বাস করি না যে চুক্তিটি ভেস্তে গেছে।’
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই সপ্তাহ আগে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির ৯০ শতাংশ বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। ওয়াশিংটন কয়েক মাস ধরে মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের সাথে কাজ করছে এবং ইসরাইল ও হামাসকে একটি চূড়ান্ত চুক্তিতে আনার চেষ্টা করছে।
 
গত ৩১ মে বাইডেন গাজায় তিন-পর্যায়ের একটি যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেন। তাতে দাবি করা হয় ইসরাইল এতে সম্মত হয়েছে। যদিও পরবর্তীতে এ নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit