বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মর্নিং ওয়াকের জন্য বাড়ির সামনেই হাঁটতে বের হন ৮৮ বছর বয়সি সেলিম। তখনই তার পাশ দিয়ে একটি মোটরসাইকেলে করে যান এক দম্পতি।
জানা যায়, যাওয়ার সময় সেলিমকে উদ্দেশ্য করে ওই দম্পতি বলেন, লরেন্স বিষ্ণোইকে পাঠাব? লরেন্স বিষ্ণোই ভারতের গ্যাংস্টার যিনি লাগাতার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে চলেছেন। চলতি বছরের ১৪ এপ্রিল থেকে তার দেয়া হুমকি আরও বেড়ে যায়। শুধু সালমান খানই নন, সালমানের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চলেছেন গ্যাংস্টার সদস্যরা। তাই বিচলিত হয়ে পড়েছেন খান পরিবার।
এদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে হুমকি দেয়া দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ‘মজার ছলে প্রাঙ্ক করেছেন’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এমনটাই জানিয়েছেন অভিযুক্তরা।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৪৪