শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

লাহোর সমাবেশ ‘ডু অর ডাই’, আশাবাদী ইমরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারাবন্দি পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান আগামীকাল (শনিবার) লাহোরে অনুষ্ঠেয় তার দলের সমাবেশের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সমাবেশটি অর্থ হচ্ছে- ডু অর ডাই (করো অথবা মরো)।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পাঞ্জাবের রাজধানীতে দলের এই জনসমাবেশ নিয়ে জেলে বসেই বেশ উচ্ছ্বসিত। বৃহস্পতিবার আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইমরান খান বলেন, যে কোনো পরিস্থিতির মুখে জনগণ সমাবেশে অংশ নেবে। তিনি বলেন, আমি ১৫ মাস ধরে জেলে আছি এবং আরও বেশি সময়ও থাকতে প্রস্তুত। জনগণকে জেলে যাওয়ার ভয়ে থাকতে হবে না। 

লাহোর সমাবেশ নিয়ে তিনি আরও বলেন, সংবিধান আমাদের সমাবেশের অধিকার দিয়েছে। আমি জাতির কাছে আহ্বান জানাচ্ছি, ২১ সেপ্টেম্বর লাহোরে তাদের ভবিষ্যতের জন্য বেরিয়ে আসুন। সুপ্রিম কোর্ট হচ্ছে শেষ প্রতিষ্ঠান যার ওপর মানুষের প্রত্যাশা আছে। যদি সুপ্রিম কোর্টও ধ্বংস হয়, তবে পাকিস্তান একটি বাম প্রজাতন্ত্রে পরিণত হবে। এদিকে ইসলামাবাদের বিশেষ আদালতে আজ ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit