সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন রাজধানীতে ভূমিকম্প অনুভূত নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

শেষ ম্যাচেও টাইগ্রেসদের সহজ জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমে ৫০ ওভারের সিরিজ জয়। এরপর ২ ম্যাচ বাকি থাকতেই টি–টোয়েন্টি সিরিজ জয়। ব্যাটিং–ব্যর্থতায় চতুর্থ টি–টোয়েন্টি হারলেও আজ বোলারদের ঝলকে পঞ্চম ও শেষ ম্যাচে অনায়াস জয়ে শ্রীলঙ্কা সফরটা দারুণভাবে রাঙিয়ে রাখল বাংলাদেশ নারী ‘এ’ দল।

কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এদিন আগে ব্যাট করা শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে মাত্র ৫৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজটি বাংলাদেশ ‘এ’ জিতে নিলো ৪-১ ব্যবধানে।

আগের ম্যাচে বিশ্রামে ছিলেন অধিনায়ক রাবেয়া খান। এদিন একাদশে ফিরে ৭ রানে ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তার। তাতে ১৬.২ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। একমাত্র চেথানা ভিমুক্তি দুই অঙ্কের ১১ রান করেন।

জবাবে সাথি রানি শূন্য ও মুরশিদা খাতুন ৩ রানে ফিরলেও দিলারা আক্তার ৩৩ ও নিগার সুলতানা জ্যোতি ১৪ রানে অপরাজিত থেকে ১১.৪ ওভারে উইকেটের জয় এনে দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit